আরও দেখুন
জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 158.42-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলে, এই পেয়ারে যথাক্রমে 20 ও 25 পয়েন্ট দরপতনের শিকার হয়।
আজ জাপানে দিনের শুরুতেই অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা থেকে বোঝা যায় যে জাপানের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে। অক্টোবরের জন্য চূড়ান্ত 'সার্ভিসেস বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্স' দাঁড়িয়েছে ৫১.৭-এ, যেখানে প্রত্যাশা ছিল ৫২.০। অন্যদিকে, পরিষেবা ও উৎপাদন খাতকে নিয়ে গঠিত 'কম্পোজিট পিএমআই' দাঁড়িয়েছে ৫২.১-এ, যার পূর্বাভাস ছিল ৫২৩। উভয় সূচকই প্রত্যাশার চেয়ে কিছুটা কম হলেও, এগুলো ৫০-এর উপরেই রয়েছে, যা অর্থনৈতিক প্রসারণ ও সংকোচনের মধ্যে বিভাজনরেখা হিসেবে কাজ করে। এই পার্থক্যগুলো খুবই সামান্য হওয়ায় কারেন্সি মার্কেটে বড় ধরনের কোনো হতাশা তৈরি হয়নি। ইয়েনের ক্ষেত্রে এই ফলাফল মূলত নিরপেক্ষ; কারণ এগুলো নির্দেশ করে যে অভ্যন্তরীণ চাহিদা স্থিতিশীল রয়েছে। এটি ব্যাংক অফ জাপানের মুদ্রানীতিকে আরও স্বাভাবিক করার প্রক্রিয়াকে সমর্থন জোগায়—যেখানে বিনিয়োগকারীরা এমন একটি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
তবে, বাহ্যিক পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং ছিল। গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপাত্ত মার্কিন ডলারের অবস্থানকে শক্তিশালী করেছে। এডিপি থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে কর্মসংস্থান ৮৬,০০০ বৃদ্ধি পেয়েছে, যেখানে ৬৭,০০০ বৃদ্ধির প্রত্যাশা ছিল। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে; অন্যদিকে, আইএসএম সার্ভিসেস ইনডেক্স পূর্বাভাসের চেয়ে কিছুটা কম হলেও প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। শক্তিশালী শ্রমবাজার ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাকে জোরালো করেছে, যা মার্কিন ডলারের চাহিদাকে সমর্থন জোগাচ্ছে। একমাত্র যে সূচকটি প্রত্যাশার চেয়ে কম ছিল তা হলো যুক্তরাষ্ট্রের সার্ভিসেস পিএমআই, তবে এটি সামগ্রিক পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাব ফেলেনি।
এরকম পরিস্থিতি সত্ত্বেও, ইয়েন মার্কিন ডলারের ওপর উল্লেখযোগ্য চাপ বজায় রেখেছে এবং এটির আরও দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাপানের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থিতিশীলতা, ব্যাংক অফ জাপানের সুদের হার আরও বাড়ানোর প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা—এসব কারণ মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও প্রসারিত হতে বাধা সৃষ্টি করছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.27-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.02-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.27-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.84-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.02 এবং 158.27-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.84-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.50-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.02-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.84 এবং 157.50-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।