empty
23.11.2026 10:07 AM
ছয় বছরের মধ্যে সবচেয়ে নেতিবাচক সপ্তাহের পর নাসডাক 100 সূচক ঘুরে দাঁড়িয়েছে

আজ মার্কিন ইকুইটি সূচকসমূহের ফিউচার প্রবৃদ্ধি প্রদর্শন করেছে; শুক্রবার প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারে বড় ধরনের দরপতনের পর ক্রেতারা মার্কেটে ফিরে এসেছেন এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুটা কমেছে। শুক্রবার ক্যাশ ইনডেক্স টানা সপ্তম সেশনের মতো দরপতনের শিকার হয়ে টেকনিক্যাল কারেকশনের পর্যায়ে চলে যাওয়ার পর, এশীয় মার্কেটে S&P 500 সূচকের ফিউচার প্রায় 2.2% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নাসডাক 100 সূচকের ফিউচার প্রায় 2.9% বৃদ্ধি পেয়েছে; অথচ গত সপ্তাহে সূচকটিতে গত ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে নেতিবাচক ফলাফল পরিলক্ষিত হয়েছিল এবং এক পর্যায়ে 'বিয়ার মার্কেট টেরিটোরিতে' পৌঁছে গিয়েছিল।

This image is no longer relevant

এশিয়ার স্টক মার্কেটগুলোতেও দরপতনের মাত্রা কমে এসেছে। সবচেয়ে নেতিবাচক একটি সপ্তাহ পার করার পর তাইওয়ানের সূচক 2.3 বৃদ্ধি পেয়েছে, যা MSCI অল-কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স-এর দরপতনের হারকে ২০ নভেম্বরের 3.4% থেকে কমিয়ে 0.3%-এ নামিয়ে আনতে সাহায্য করেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক 3.1% হ্রাস পেয়েছে; অন্যদিকে, ছুটির দিনের কারণে জাপানের মার্কেট বন্ধ থাকায় সেখানে এশীয় সেশনে ট্রেজারি ট্রেডিং হয়নি।

শুক্রবার এআই খাতভিত্তিক শেয়ারগুলো আবারও বড় ধরনের ধাক্কা খেয়েছে। এনভিডিয়ার শেয়ারের দর প্রায় 14% কমেছে, ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক 11% কমেছে এবং ট্রেডিংয়ের দ্বিতীয় দিনে অ্যানথ্রোপিকের শেয়ারের দর প্রায় 8.5% কমে $88.80-এ নেমে এসেছে (বৃহস্পতিবারের ক্লোজিংয়ের তুলনায়); তবে এখনও কোম্পানিটির আইপিও মূল্য $83-এর উপরেই রয়েছে। ভিআইএক্স ভোলাটিলিটি ইনডেক্স বা অস্থিরতা সূচকটি এপ্রিল ২০২৫-এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে, ডোনাল্ড ট্রাম্প জেনসেন হুয়াংকে পুনরায় এনভিডিয়াতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ১৯ নভেম্বর পর্যন্ত এনভিডিয়ার শেয়ারের দর এই মাসে প্রায় 26% হ্রাস পেয়েছিল। মার্কিন মধ্যবর্তী নির্বাচন, এনভিডিয়ার নেতৃত্ব সংকট এবং ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকার আশঙ্কার কারণে এ বছর এআই খাত নিয়ে যে ব্যাপক উদ্দীপনা ছিল, তা এখন ভীতিতে রূপ নিয়েছে।

ট্রেডাররা এখন ৮-৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকের জন্য অপেক্ষা করছে, যেখানে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে; এছাড়া এই সপ্তাহে পিসিই মূল্য সূচক প্রকাশের কথা রয়েছে। মার্কেটে দরপতন অব্যাহত রয়েছে এবং তথ্য-উপাত্ত অনুযায়ী ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, নাসডাক 100 সূচকে সাপ্তাহিক ভিত্তিতে 10%-এরও বেশি দরপতনের পর, আরও দরপতন হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি বিনিয়োগ ব্যাংক গত সপ্তাহের পরিস্থিতিকে ক্রয়ের সুযোগ হিসেবে অভিহিত করলেও সতর্ক করেছে যে, বিনিয়োগকারীদের বিনিয়োগের মাত্রা এখনো অনেক বেশি; আর টেকসই ঊর্ধ্বমুখী প্রবণতা জন্য যে পর্যায়ের পূর্ণাঙ্গ আত্মসমর্পণ (অর্থাৎ বিনিয়োগকারীদের পুরোপুরি হাল ছেড়ে দেওয়া বা দরপতনের সমাপ্তি) প্রয়োজন, তা এখনো ঘটেনি।

অপরিশোধিত তেলের রেকর্ড রপ্তানি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঝুঁকির মধ্যে তেলের ট্রেডিং অব্যাহত রয়েছে। গত সপ্তাহে 3%-এরও বেশি দরপতনের পর—যা টানা তৃতীয় সপ্তাহের মতো হ্রাস পেয়েছে—ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেল $92-এর কাছাকাছি অবস্থান করছে। এলএমই-তে তামার দর প্রতি মেট্রিক টনে $12,000-এর নিচে নেমে এসেছে। আট মাসের মধ্যে সবচেয়ে বেশি সাপ্তাহিক দরপতনের পর স্বর্ণের দর প্রায় 2% বেড়ে প্রতি আউন্স $3,600-এর কাছাকাছি পৌঁছেছে; ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে অবিলম্বে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ট্রেডারদের প্রত্যাশা কমে যাওয়াই এর মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। রুপা, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মূল্যও বেড়েছে। বিটকয়েনের মূল্য বর্তমানে $61,000-এর কাছাকাছি অবস্থান করছে।

সামগ্রিকভাবে, আজকের ফিউচার মার্কেটের ঘুরে দাঁড়ানোকে কোনো প্রবণতার পরিবর্তন না বলে, বরং ওভারসোল্ড কন্ডিশনের পর টেকনিক্যাল কারণভিত্তিক পুনরুদ্ধার বলেই মনে হচ্ছে। আমার ধারণা, নিকটমেয়াদে স্টক মার্কেটে বাড়তি অস্থিরতা বজায় থাকবে; বিশেষ করে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলোর দর ওঠানামা করতে থাকবে, যতক্ষণ না ট্রেডাররা সুদের হার বৃদ্ধির প্রকৃত সম্ভাবনা পুরোপুরিভাবে হিসাবের মধ্যে নিয়ে আসে। এশীয় মার্কেটগুলো স্থিতিশীল হওয়ায় এবং ভিআইএক্স সূচক কিছুটা কমে আসার পরই কেবল স্টক মার্কেটে টেকসই ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

This image is no longer relevant

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,066-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এতে আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং $7,087-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,106-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,049-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,033-এ নেমে যেতে পারে এবং $7,013 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.