আরও দেখুন
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট
গত সপ্তাহের শেষে দরপতনের পর সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে, গত এক মাস ধরে 1.1114–1.1267-এর একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই এই পেয়ারের মূল্যের মুভমেন্ট সীমাবদ্ধ রয়েছে। তাই, নতুন কোনো প্রবণতা শুরুর আগে এই কারেন্সি পেয়ারের মূল্যের স্বল্পমেয়াদী মুভমেন্টকে কেবল সাধারণ 'মার্কেট নয়েজ' হিসেবেই গণ্য করা যেতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে EUR/USD পেয়ারের মূল্যের সম্পূর্ণ অযৌক্তিক মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে; মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলো কার্যত উপেক্ষিত হয়েছে। তাছাড়া, সাইডওয়েজ রেঞ্জে এই পেয়ারের মূল্যের ওঠানামার পেছনে কোনো যৌক্তিক কারণ খোঁজার অবকাশ আরও কম। সুতরাং, মূল বিষয়টি হলো—এই সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত রয়েছে। অবশ্যই, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় গতকাল মার্কিন ডলারের দরপতন হয়ে থাকতে পারে। কিন্তু যেহেতু এই কারেন্সি পেয়ারের মূল্য এক মাসেরও বেশি সময় ধরে সর্বনিম্ন লেভেলের কাছাকাছি একটি সাইডওয়েজ রেঞ্জে ওঠানামা করছে, তাই মার্কিন ডলারের 50 পয়েন্টের এই দরপতন টেকনিক্যাল চিত্র বা সামগ্রিক পরিস্থিতির ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। গতকাল ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা উল্লেখযোগ্য কোনো ইভেন্টও নির্ধারিত ছিল না।
EUR/USD পেয়ারের 5M চার্ট
সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। দুর্ভাগ্যবশত, ঊর্ধ্বমুখী মুভমেন্টের একেবারে শেষ পর্যায়ে এই বাই সিগন্যাল গঠিত হয়। এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেলের উপরে উঠে আসতে সক্ষম হয়—যদিও তা বেশ কষ্টসাধ্য ছিল—যার ফলে আজ সাইডওয়েজ চ্যানেলের মধ্যে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো, পরবর্তী ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হওয়ার আগে এই কারেন্সি পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারিতে পৌঁছাতে ব্যর্থ হয়।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে, এবং 1.1114 ও 1.1267-এর মধ্যে অবস্থিত একটি সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ট্রেডিং অব্যাহত আছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেলর উপর কনসলিডেট বা স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1267–1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, এবং 1.1655–1.1665। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অক্টোবরের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। আজকের এবং পুরো সপ্তাহের জন্য এটিই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দিনের দ্বিতীয়ার্ধে কারেন্সি মার্কেটে অস্থিরতা বেড়ে যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।